• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

নান্দাইলে নিরীহ কৃষকের জমির আধাপাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

Muntu Rahman / ৩৬১ Time View
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

নান্দাইলে নিরীহ কৃষকের জমির
আধাপাকা ধান কেটে নিল প্রতিপক্ষ ॥
[ বাধা দেওয়ায় বাড়িঘরে হামলা ভাংচুর ]

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর তারাপাশা গ্রামের নিরীহ কৃষক শহিদুল আকন্দের ৩৮ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নিল প্রতিপক্ষের লোকজন। পাশাপাশি কৃষকের বাড়িঘর ভাংচুর ও কলাবাগ কুপিয়ে তছনছ করে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে একই গ্রামের প্রতিপক্ষ কাছুম আলী আকন্দের পুত্র রুবেল মিয়া, কিরণ, রাসেল মিয়া, নজরুল ইসলাম ও ইসলাম মিয়ার পুত্র শেখ ফরিদ কৃষক শহিদুল আকন্দের ফসলি জমিতে অনাধিকার প্রবেশ করে আধাপাকা ধান কেটে নিয়ে যায়। এ খবর পেয়ে শহিদুল আকন্দ তাদেরকে বাধা দেওয়ায় কৃষকের কলাবাগ তছনছ সহ বাড়িঘরে হামলা চালায় ও কৃষককে হত্যার হুমকি দেয়। এরই মধ্যে প্রতিপক্ষরা ৩৮ শতাংশ জমির প্রায় ২০ শতাংশের পাকা ধান কেটে নিয়ে যায়। এ বিষয়ে নিরীহ কৃষক শহিদুল আকন্দ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শহিদুল আকন্দ বলেন, পৈত্রিক সূত্রে আমার দখলীয় জমিতে জোরপূর্বকভাবে কাছুম আলীর পুত্ররা দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বাধা দিলেই আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে আমাদের মারধর সহ বাড়িঘর ভাংচুর করে। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, নিরীহ কৃষকের বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ দরবারও হয়েছে। তবে প্রতিপক্ষ কাছুম আলীগংরা সালিশ দরবার মানে না। নান্দাইল মডেল থানার ডিউটি অফিসার মো. আব্দুল কাদির জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে অভিযুক্ত কাছুম আলীর পুত্র রাসেল ও রুবেল মিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বলেন, এটা আপনারা বুঝবেন না। আপনেরা সাংবাদিক, যা পারেন তাই করেন।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD