• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো.নজরুল ইসলাম

Montu Rahman / ৫২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো.নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো.নজরুল ইসলাম ।
বৃহস্পতিবার সকালে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাহবুবুল কবির।

অভিভাবক প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান সভাপতি হিসেবে মো.নজরুল ইসলামের নাম প্রস্তাব করেন।অভিভাবক সদস্য মো.আইয়ুব আলীসহ সকল নির্বাচিত প্রতিনিধি,দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে মো.নজরুল ইসলামকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক ফকির,ইউপি চেয়ারম্যান নুরুন্নবী তালুকদার,সাবেক চেয়ারম্যান মো.আজগর আলী,মো.আব্দুল খালেক,মো.বিল্লাল হোসাইন, দাতা সদস্য মো.গোলাম মোস্তফা,অভিভাবক সদস্য জিয়াউর রহমান,মো.আইয়ুব আলী,জামাল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা.মমতা বেগম,সাধারণ শিক্ষক প্রতিনিধি প্রতিনিধি মো.তাজুল ইসলাম,মো.শাহজাহান মিয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছাঃ নুরুন্নাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মো.নজরুল ইসলাম বলেন,আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।মহিষখলা উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD