চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পণ্যবাহী পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল এক পথচারীর।
১০ নভেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট বাজারের রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী পিকআপ ভ্যানচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহতের নাম মো. দানু (৭৬)।নিহতের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামে।
হাইওয়ে পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে দানু শুকলালহাট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী সড়কে বেপরোয়া গতিতে আসা পণ্যবাহী পিকআপের চাপায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।সীতাকুণ্ড থানা পুলিশ জানান,পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয় নি।নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Devoloped By WOOHOSTBD