নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাতকোপা গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক মুদি দোকানিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর)বিকেলে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে চকলেট কিনতে গেলে দোকানদার কৌশলে শিশুটিকে দোকানের ভিতরে প্রবেশ করয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায় পরে রাত ১১ টায় অভিযুক্ত নুরুল হককে হাতকোপা ভাড়া বাড়ী থেকে আটক করে পুলিশ।
অভিযুক্ত নুরুল হক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার হাকিম আলীর বাড়ীর ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুদি দোকানদার। ভাড়া বাড়ির নিচে নুরুল হকের একটি মুদি দোকান রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ জানান।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্তা নেওয়া হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ হতে অভিযোগে পরিপ্রেক্ষিতে আসামি নুরুল হককের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের ষোল পাড়া গ্রামের ৪ বছরের এক শিশুকে জোর পূর্ব ধর্ষণের ঘটনা ইলিয়াস (৪০) আটক করে। ইলিয়াস পিতা মৃত আঃ মান্নান গ্রাম ভট্রপুর বলে জানা যায়। তবে আসামিকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ ধর্ষণ কারীকে জামাই আদরের মত গুরুত্ব দিয়ে মোটরসাইকেল করে নিরাপদে থানায় নিয়ে যায়। কর্তব্যরত একজন পুলিশ দাগি নিকৃষ্ট শিশু ধর্ষণের চেষ্টা আসামিকে মোটরসাইকেল করে নিয়ে যাওয়াও জনমনে নেতিবাচক প্রভাব পরেছে এবং পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন অবহেলা ও চরম অবনতি বলে মনে করেন স্থানীয়রা। সোনারগাঁয়ে প্রতিনিয়ত শিশু ধর্ষণ এবং মাদাসা গুলোতে বলাতকার বৃদ্ধি পাচ্ছে।আইনের সুশান না থাকায়।
Devoloped By WOOHOSTBD