হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল থেকে শানখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেবের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে এলাকার শত শত চক্ষু রোগী সেবা নিতে ভিড় জমান।
আয়োজকরা জানান, এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ৫০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে চোখের দৃষ্টিজনিত সমস্যায় ভুক্তভোগী ২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
এছাড়া সামান্য চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী চোখের ড্রপ ও ওষুধ দেওয়া হয়।
চোখের পরীক্ষায় গুরুতর ছানি ধরা পড়া ৬৩ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্যাম্পে উপস্থিত স্বেচ্ছাসেবী ও স্থানীয় সাধারণ মানুষ জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় এমন উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়।
মানবতার সেবায় এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকা উচিত। জনগণ সবসময় এমন জনপ্রতিনিধিই প্রত্যাশা করেন, যিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং সবসময় নিজেকে জনসেবায় নিয়োজিত রাখবেন।
এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো মহৎ কাজটির জন্য স্থানীয় বাসিন্দারা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেবের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিকতা শুভকামনা প্রকাশ করেছেন।
Devoloped By WOOHOSTBD