• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বাদাঘাট বাজারে অভিযানের খবর ছড়ালেই দোকান বন্ধের অভিযোগ, কীসের ভয় ব্যবসায়ীদের? বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভায় নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আহ্বান জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

Montu Rahman / ৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৫ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) যশোর জেলা বিএনপির পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব ঘোষণা করা হয়।
এই ঘোষিত কমিটিতে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ আহ্বায়ক, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাশীষ দাস যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল কমিটির সদস্য হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
এর পাশাপাশি কেশবপুর, মণিরামপুর পৌর, অভয়নগর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা বিএনপির প্রতিনিধিরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুর্গাপূজায় এই পর্যবেক্ষণ কমিটির ২৫ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD