• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোনারগাঁও থানায় নবযোগদা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল বারিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রকার অপরাধ মামলার আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিনগত রাতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকসহ চারজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়া এলাকার আঃ কাদির (৪১), ভাটিবন্দর এলাকার মোছাঃ আছিয়া (৫৫) এবং শাহপুর এলাকার কাউসার (৪০)।

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—ইসলামপুরের মোঃ মোফাজ্জল মিয়া, পিরোজপুরের মোঃ নুর হোসেন, গাংকুলের মোঃ রুহুল আমিন, মীরেরবাগের মোঃ সুলতান মিয়া, টানপাড়ার সাব্বির হোসেন, সিংলাবের আলামিন ও মোহাম্মদ আলী।

একই অভিযানে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবনের অভিযোগে ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মোঃ সাকিব খান (২৪), মোঃ মমিন মিয়া (৩২), মোঃ আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মোঃ সবুজ (৩১), মোঃ রিপন (২৬), মোঃ সাগর (৩২), মোঃ নুর মোহাম্মদ (৪৬), মোঃ আউয়াল (৪০), মোঃ রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মোঃ অহিদ (২৯), মোঃ কাউসার (২৩), মোঃ কামাল (২৫), মোঃ সাগর (২৫) ও মোঃ আব্দুল লতিফ (৪৫)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক সরবরাহকারী, মাদকসেবীসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় কর্মরত অফিসার ইনচার্জ ওসি গত দুই বছরে বেশ কয়েকজন বদলী হয়েছে এবং দীর্ঘদিন থানায় অফিসার ইনচার্জ ওসি না থাকায় অপরাধ বৃদ্ধি পায়। নবাগত অফিসার ইনচার্জ ওসি যোগ দানের ও দায়িত্ব গ্রহণের পর হতে জেলা পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সোনারগাঁও থানায় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একই দিনে ৩০ জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিদেরকে মঙ্গলবার নিয়ম মাফিক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD