• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে খামার ও পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Montu Rahman / ৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এক খামার জাতীয় এবং পশু খাদ্য ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম অভিযান পরিচালনা করে অর্থ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ (২০) ধারায় লঙ্ঘনে অপরাধ অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকার আফনান ট্রেডার্স এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম,সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সোনারগাঁ থানা পুলিশের এসআই হারুনসহ সঙ্গীও ফোর্স এ অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD