• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫১০০ নকল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ পানির ট্যাংকে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ, বাদাঘাটে মানববন্ধন তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

Montu Rahman / ৫৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা, চিকিৎসক সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা সরেজমিনে দেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টয়লেটের দূরাবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
২৩ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে প্রথমেই হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন তিনি। টয়লেটের অপরিচ্ছন্ন ও নাজুক অবস্থা দেখে সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
পরিদর্শনকালে হাসপাতালের জনবল সংকটের বিষয়টিও মন্ত্রীর নজরে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪০টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকায় সীমিত জনবল দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ কার্যক্রম শুরু হলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে।
তিনি আশ্বাস দেন,ডায়ালাইসিস সংকট কাটাতে জেলা হাসপাতালে ১০টি এবং উপজেলা হাসপাতালগুলোতে ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ।বদলগাছীতে নতুন পাঁচ তলা ভবন নির্মাণ করে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপির সুব্যবস্থা করা চিকিৎসাসেবা তৃণমূলে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ ও পাঁচ স্তরের রেফারেল পদ্ধতি চালুর পরিকল্পনা।
স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি, উপজেলা বিএনপির সিনিয়র সহঃসভাপতি জাকির হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের চিকিৎসক সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও টয়লেটের নাজুক পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD