• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন সরিষাবাড়ীতে ভূমিদস্যু মন্টুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার সরিষাবাড়ীতে আওয়ামীলীগ কর্মীর হুকুমে ভ্যান গাড়ি ছিনতাই কালিয়াকৈরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় শ্রমিক কল্যাণ এর উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলে মাদক বহন; ৪৯৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

Muntu Rahman / ১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি : পরিকল্পিত ও নিরাপদ আবাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রিহ্যাব প্রেসিডেন্ট। শুক্রবার (২১ আগষ্ট) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এবং নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ও রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাংলা স্যাটেলাইট সিটির শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বাংলা স্যাটেলাইট সিটির সার্বিক উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, বাংলা স্যাটেলাইট সিটি একটি সম্ভাবনাময় ও সময়োপযোগী আবাসন প্রকল্প, যার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। মানুষের জন্য নিরাপদ, পরিকল্পিত ও সুন্দর আবাসনের পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন চাহিদার প্রেক্ষাপটে এ ধরনের পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি বলেন, বাংলা স্যাটেলাইট সিটি বাংলাদেশের আবাসন খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন সেকশন বা অঞ্চল হিসেবে ভবিষ্যতে বিশেষ গুরুত্ব বহন করবে। প্রকল্পটির পরিকল্পনা, অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় এর অগ্রযাত্রা অত্যন্ত চমৎকার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে রিহ্যাবের সদস্যপদ অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বাংলা স্যাটেলাইট সিটির সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক ও প্রকাশক অভি চৌধুরী, খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, কাস্টার প্রোপার্টিজের ব্যস্থাপনা পরিচালক আলমগীর হাসান রাজু, সাবেক ফুটবল মো. মেজবাহ উদ্দিন মেজু, চেয়ারম্যান সুবেহ সাদিক মডেল মাদ্রাসা, আলহাজ্ব মাওঃ আলতাফ হোসাইন মোল্লা, চেয়ারম্যান, ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, মোস্তফা জামান, ম্যানেজিং ডিরেক্টর, সাগরকন্যা হোটেল এন্ড রিসোর্ট। আমির হোসেন, চেয়ারম্যান বেনটেক লিমিটেড। ড. আ.ই.ম অধ্যাপক মাও. নেছার উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আইপিডিআর। তৌফিক হাসান, জি.এম, জামান গ্রুপ। মোঃ জিল্লুর রহমান, পরিচালক, দারুল উলুম আল কুরানিয়া মাদ্রাসা। আব্দুল আলিম, মার্কেটিং এক্সিকিউটিভ এন্ড মোটিভেশন্যাল ট্রেইনার,জনাব ইব্রাহিম খলিল, প্রিন্সিপাল আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা এন্ড স্কুল। ফেরদৌসী বেগম, জিএম জনতা ব্যাংক ও কন্ঠশীলী বাংলাদেশ টেলিভিশন ও বেতার, মোঃ কবির হোসেন, সাবেক এ.জি.এম জনতা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথি নিবন্ধন ও অভ্যর্থনা, পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পর বাংলা স্যাটেলাইট সিটির পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাওলানা কারী খন্দকার শহীদুল হক। পরে প্রধান অতিথির বক্তব্য, সম্মাননা প্রদান এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কোম্পানীর উদ্বোধনী অফারের আওতাভুক্ত সদস্যদের পুরস্কার প্রদান, ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান, দলিল হস্তান্তর এবং র‌্যাফেল ড্র। এ ছাড়া প্রকল্পের পাঁচজন টপ অ্যাচিভারকে বিশেষ সেলিব্রিটি পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত পাঁচজন হলেন— মোহাম্মদ একরাম হোসেন, শ্রী বিপ্লব সরকার, রাবিয়া সুলতানা সাথী, রফিকুল ইসলাম রতন, আব্দুর রাজ্জাক।

এসব আয়োজন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই বাংলা স্যাটেলাইট সিটির মূল লক্ষ্য।

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সদস্য, অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার আয়োজনের মধ্য দিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD