• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন

Montu Rahman / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মালিকুজ্জামান কাকা

জাতীয় নাগরিক পার্টি -এনসিপি যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মো. নূরুজ্জামান এবং সদস্যসচিব মো. মনিরুজ্জামান আজাদকে মনোনীত করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এই কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. শহীদুল ইসলাম জাবির এবং যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল দায়িত্ব পেয়েছেন। এই কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব দায়িত্বে সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন দায়িত্বে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD