• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২ দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি সারোয়ার ও সেক্রেটারি জুনায়েদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত ও ৩১ সদস্য গঠন

বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মন্ডল’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার ষ্টরায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান , বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শরীফ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক সুকান্ত রায়,বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক পল্লবী রায় , হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক, সমাজ সেবক হিরন্ময় রায়, স্বপন কুমার বিশ্বাস সহ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা । অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন খুলনা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি । অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD