• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা  ঢাকার মিরপুর থেকে বদলগাছীর নারী হত্যা মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া কে শিল্পায়ন এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী বটিয়াঘাটায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ বাণিজ্যের অভিযোগ, তার খুঁটির জোর কোথায়?

চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Muntu Rahman / ৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মালিকুজ্জামান কাকা

রাজনীতির গোড়া থেকেই তিনি বটে মেধাবী
ওর মাঝে সদা ন্যায় ভিত্তিক জনতার দাবী
জাতীয়তাবাদী তরুণ পল্লী মানবতার নেতা
পিতা তরিকুল ইসলাম ঐ প্রতিবাদী সে যথা
অনিন্দ্য ইসলাম অমিত ঠিক তোমায় জানে
হতভাগা দরিদ্র ভুক্তভুগির সহায়তা মানে
সে নামাজী অম্লান স্পষ্ট রাজনীতি প্রমানে
শুরু নতুন দিনে, তারেক জিয়ার সম্মানে।
ঐ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
এসো অঙ্গীকার মার্কা ধানের শীষ মন সপি।
সমাজ থেকে মাদক হটাতে সদা দৃঢ় চেতা
কৃষক শ্রমিক ভুক্তভুগি নারীর সহমর্মী কথা
ওর মাঝে নিশ্চয় অনাথ অসহায়ের ব্যাথা।
পল্লী মায়ের মুখে নতুন দিনের দীপ্ত চেতনা
যাতায় পিষ্ট হবে দুঃখ রাজনৈতিক যাতনা
যদি তুমি সঠিক ধর্মে কর্মে পাবেই সান্তনা।
প্রভাতের আলো ছড়ায় আঙিনায় দশ দিক
মানুষের মনে মুখে আভা করছে ঝিকমিক।
ঐ সংস্কার স্মার্ট আধুনিক জাতীয়তাবাদী নেতা
নিশ্চয় গুরুর পথেই সন্তানের ব্যাথিতে সহায়তা
আদর্শ গতিতে ধুঁয়ে মুছে যাক কালো আত্মা
মানুষ মানবতার পাশ থেকে হারাক দুরাত্মা।
বন্যা কবলিত মানুষের জন্য দায়িত্বে আজ
পানি বন্দী ওহে কেঁটে যাবে চিন্তার ভাঁজ
বঙ্গে ইসলামী ছায়াতলে ও সেবক দরাজ
এমন নেতার সমর্থনে ঝেড়ে ফেলো ভাই লাজ
নিজেকে নিয়োজিত ন্যায় ভিত্তিক পরম কাজ
দিকে দিকে শহীদ জিয়ার সৈনিকের হ্যা সাজ
পরম খুশি পৃথিবীর পরিচালক সুপার জাজ।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ক দায়িত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি বন্যা পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন তিনি।
শুক্রবার ১০ জুলাই/২০২৬ এতদ প্রজ্ঞাপনে আরও বলা হয়- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD