• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

Muntu Rahman / ৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহজতর করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ হবে এবং ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে।

সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে যেতে উৎসাহিত করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে নির্বাচিত ছাত্রীদের হাতে সাইকেল দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD