• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল। কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড। খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার

নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

Muntu Rahman / ২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসন, রাণীনগর, নওগাঁর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন ভূমিসেবা সংক্রান্ত আবেদন গ্রহণ করা হয় এবং তাদের সমস্যার কথা শোনা হয়। এ সময় মিউটেশন (নামজারি) আবেদন গ্রহণ, নামজারি কেসের শুনানি, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত নাগরিক নিবন্ধন ও কর প্রদান, ডিএলআরএমএসের মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।

এছাড়াও খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসে লিজ প্রাপ্তি ও লিজ নবায়নের আবেদন গ্রহণসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে জনগণকে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জনগণ সরাসরি ভূমি প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারছেন এবং দ্রুত সমাধানের সুযোগ পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকলে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার বিপ্লব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD