• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নিজ হাতে বৃক্ষরোপন করলেন এমপি কামরুল। কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড। খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার

হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন

Muntu Rahman / ১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মু. অলি উল্যাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এসে খোদ শিক্ষামন্ত্রীর মুখোমুখি হয়ে এমন কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েছে এক ছোট্ট শিশু।

সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

জানা যায়, নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠে ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকীর কন্যা সাবাহ্ সিদ্দিকা। এ সময় শিক্ষামন্ত্রীর উদ্দেশে সে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’। শিশুটির এমন সরল প্রশ্ন ও মন্ত্রীর প্রতিক্রিয়া উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

বিশ্ববিদ্যালয়ের এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন হোসেন এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD