নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে গেলেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন। গত বুধবার (১৫/০৪/২০২৬) তারিখপ বিভাগীয় কমিশনার, ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ এর কার্যালয় পরিদর্শন করে। মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস এর উদ্বোধন ও পরিদর্শন এবং ৫৩ নং মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
মো: রায়হান কবির ও পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে স্যার ভূমিসেবার সহজীকরণ, খাসজমি রক্ষা ও সরকারি দপ্তরসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা দ্রুত ও সহজে প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী হওয়ার পাশাপাশি খেলাধূলায় সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন যা শিশুদের শারিরীক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরী।
Devoloped By WOOHOSTBD