• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি

Muntu Rahman / ২৩১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রুহুল আমিন খন্দকার, বিশেষ প্রতিনিধি :

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মোঃ আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬ ইং) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক জানান, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫-টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে ১৮১-টি পিকআপ পেট্রোল টিম, ১২৭-টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮-টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূলসহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সে সব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে পর্যবেক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।

সেই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক ভাবে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

আহসান হাবীব পলাশ বলেন, দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‍্যাবের কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। এছাড়া র‍্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং ও অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

র‍্যাব মহাপরিচালক জানান, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করে দিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রস্তুত। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের উত্ত্যক্ত করা, ইভটিজিং ও যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সার্বিক নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‍্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে জানাতে সর্বসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমি আশা করছি, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

নববর্ষকে ঘিরে কোনো ধরণের হুমকি আছে কি না, গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানতে চাইলে তিনি বলেন, আপাতত আমরা কোনো হুমকি বোধ করছি না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে সর্বোচ্চভাবে র‍্যাব কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD