• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা নারায়ণগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বিধি অমান্য করায় জরিমানা নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে সরকারী খাল দখলমুক্তকরণ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ তোফায়েল আহমেদ খেদাপাড়ায় মালিক কে মারধোর করে জমি জবর দখলের অপচেস্টা পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী যৌথ অভিযান, আটক ৩ সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

Muntu Rahman / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ নওগাঁ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আলোচনায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সেই সাথে ধ্বংস করে সেয় মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এটি পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, বাড়ায় অপরাধ। ফলে এই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা নিজেরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মাঝে। সেইসাথে সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে তারা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, বন্ধু বা সহপাঠীদের কেউ মাদকের সাথে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রেখে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। মাদকের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায়, কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ আত্র স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD