নওগাঁ জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা।২৯ ডিসেম্বর সোমবার দুপুরে প্রার্থী মোঃ মাসুদ রানা এবং দলীয় নেতাকর্মীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।এ সময় উপস্থিত ছিলেন,এ আসনের মহাদেবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সেকেন্দার আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে মোঃ মাসুদ রানা বলেন,যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।আশা করি,সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন,আগামী নির্বাচনে জনগণের অধিকার,ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টিকে এলাকাবাসী নির্বাচিত করবে। এসময় নওগাঁ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
Devoloped By WOOHOSTBD