• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

কলাপাড়া ও রাঙ্গাবালী আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়ন পত্র দাখিল।

Montu Rahman / ২৫৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন :কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

রবিবার(২৮ ডিসেম্বর) বেলা ১১.০০ টার সময় কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাউছার হামিদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার নিকট উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি আ:রহমান ফরাজী, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো:ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আঃ আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার ও কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।

এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD