• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

জামায়াতে যোগ দিলেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

Montu Rahman / ২৭৬ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে স্বনামধন্য প্রতিষ্ঠান রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা.শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাজাহান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিএনপির বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগদান করে ব্যাপক সমালোচনায় আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD