• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক

যশোর-২ আসনে জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ

Montu Rahman / ৩১৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

জাতীয় সংসদের ৮৬ নং আসন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শুরু। এই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা: রনি খাতুনের দপ্তর থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। প্রার্থীর অনুপস্থিতিতে তার পক্ষে এই কার্যক্রমে অংশ নেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম এবং ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।
মনোনয়নপত্র হস্তান্তরের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য দলীয় নেতৃবৃন্দকে বিশেষ অনুরোধ জানান।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। এই আসনে আমাদের পূর্বের জয়ের ইতিহাস রয়েছে। আগামীতেও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী জয়লাভ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ বলেন, বর্তমানে চৌগাছায় দাঁড়িপাল্লার সপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বড় ব্যবধানে জয়ী হয়ে জন প্রতিনিধি হিসাবে জনসেবার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD