• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

Muntu Rahman / ১৪২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে চাষের জমিতে পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সুব্রত রায় (২৪)। তিনি উপজেলার বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে। বুধবার সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের ভাই সুমন রায় জানান, বুধবার ভোরে কৃষক সুব্রত রায় তার গ্রামের পাশের একটি হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন। ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে জমিনে লুঠিয়ে পড়েন।

গুরুতর আহত সুব্রত রায়ের চিৎকার শুনে আশেপাশের জমিতে থাকা লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এ ব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্ত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই এই কৃষক মারা যান বলে তিনি দাবি করেন।

এদিকে ছেলেকে হারানোর ব্যাথা সইতে না পেরে নিহত সুব্রত রায়ের পরিবার ও বাহাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD