• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

Muntu Rahman / ১০৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বিশেষ অভিযানে ৯৫০ রাউন্ড অবৈধ শর্টগানের কার্তুজ সহ দুইজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করে এবং দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন সংবাদে জানতে পারেন নামাংঙ্কিত দুইজন বিশ্বম্ভরপুর উপজেলার চালবন রাধানগর পয়েন্ট থেকে দুটি মোটর সাইকেরযোগে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের দিকে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দ্রæত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রæত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD