• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

কলাপাড়ার মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও সুলভ মূল্যে স্বাস্থ্য সুরক্ষা পন্য বিতরণ

Muntu Rahman / ১৪১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালীর মহিপুরে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া সিপিডি কর্তৃক আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য সুলভ মূল্যে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) মহিপুরে গুডনেইবারস্ সিপিডি কার্যালয়ে সকাল ১১.০০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩.০০ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এতে উপস্থিত ছিলেন গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়া উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, গুডনেইবারস্ সিপিডি ম্যানেজার পঙ্কজ বিশ্বাস এবং জিএনবি এর নিজস্ব চিকিৎসক ডাঃ ব্রাইন ভিনসেন্ট ফ্রাইসিন্জ রোজারিও এবং সংবাদকর্মী মিজানুর রহমান রিপন ও মুন্সী ইউসুফ।

দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন, তারা হলেন—ডাঃ এ.কে.এম মুকিত হাসান ,সহকারী অধ্যাপক,
আইচি মেডিকেল কলেজ, ঢাকা,ডাঃ মোঃমাহমুদুল হক,পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডাঃ তামান্না রহমান শান্তা ,সার্জারী বিশেষজ্ঞ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে একজন রোগী মাত্র ১৫০ টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ পত্র দিয়ে চল্লিশ ভাগ কম মূল্যে প্রয়োজনীয় ঔষধ স্বাস্থ্য ক্যাম্প থেকে ক্রয় করতে পেরেছেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাত টি পন্য বাজার মূল্য থেকে চল্লিশ ভাগ কমে প্রতি প্যাকেজ ৭২১ টাকায় যে কেউ ক্রয় করতে পারেছেন।

গুডনেইবারস্ কলাপাড়া উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাস বলেন, ২০২২১ সাল থেকে গুডনেইবারস্ বাংলাদেশ কলাপাড়ায় মানুষের সামাজিক সুরক্ষা , উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রশমনে কার্যকরী সহায়তা , মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিক্ষা সহায়তায়, নিরাপদ পানি ব্যবহার , পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজ বিনির্মাণে উন্নয়নের অংশীদার হিসেবে গুডনেইবারস্ এক হয়ে কাজ করছে। তিনি বলেন,উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে গুডনেইবারস্  ভবিষ্যতেও কাজ করে যাবে।

গুডনেইবারস্ কলাপাড়া সিপিডি ম্যানেজার পঙ্কজ বিশ্বাস বলেন, আজকের এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রায় দুইশতের অধিক নারী- পুরুষ ও শিশু রোগীরা চিকিৎসা গ্রহণ করে প্রয়োজনীয় ঔষধ ক্রয় করেছে এবং স্বাস্থ্য সুরক্ষা পন্য সুলভ মূল্যে ক্রয় করেছে।

গুডনেইবারস্ বাংলাদেশের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা , সুরক্ষা ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD