• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

মাতৃসদনে ওষুধ শুধু কাগজে–কলমে, টাকার বিনিময়েই সেবা

Muntu Rahman / ৩৪৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা মা-ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির আয়া থেকে শুরু করে ভিজিটর—কোনও কর্মচারীর কাছে টাকা ছাড়া গর্ভবতী নারীদের ন্যূনতম সেবাও পাওয়া যায় না।

অভিযোগে জানা গেছে, এখানে গর্ভবতী রোগীরা ভর্তি হলে চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে সাধারণ সাবান পর্যন্ত নিজ খরচে কিনতে বাধ্য হন। এমনকি ডেলিভারির পরও রোগীর কাছ থেকে জোরপূর্বক দুই হাজার পাঁচশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করেন আয়া ও ভিজিটররা।

এ বিষয়ে রোগীদের অভিযোগের তীর ছুটছে ভিজিটর লায়লা বিনতে ফিরোজ (FWV), রাহেলা খাতুন (FWV), জান্নাতুল ফেরদৌসী (FWV), তৈহিদা বেগম (FWV), দিতি বেগম (আয়া), বেনু বেগম (আয়া), সাকোয়ারা (আয়া), রুবি বেগম (দাইনা্ছ) সহ একাধিক কর্মীর বিরুদ্ধে।

শুধু তাই নয়, লুৎফন নাহার লুচি নামে এক নারী মূলত ফিমেল অ্যাটেনডেন্ট পদে কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কাগজপত্রে তার এসব কাজের উল্লেখ না থাকলেও ক্ষমতার জোরে তিনি পুরো অফিস নিয়ন্ত্রণ করছেন।

স্থানীয় সূত্র জানায়, ভিজিটর রাহেলা খাতুন ও লায়লা বিনতে ফিরোজ অবৈধভাবে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। এই কালো টাকার পাহাড় কীভাবে গড়ে উঠছে, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী রোগীরা জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে একাধিকবার মানববন্ধন, মিছিল ও সভা-সমাবেশ হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবং মাতৃসদনের অনিয়ম-দুর্নীতি বন্ধের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD