• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

মহিপুর থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত।।

Muntu Rahman / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী)।

পটুয়াখালী জেলার মহিপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার পর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর সরকার অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী, এস এম মাহাবুব হোসেন সহকারী পুলিশ সুপার কলাপাড়া সার্কেল এবং মো:নাজমুল আহসান কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক ।

এ সময় মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষাবিদ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,বিভিন্ন মামলার বাদী ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন, সমাজে মাদকের বিস্তারের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকুরির পরিবর্তে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে।এ কারণেই আজকে সারাদেশে মাদকে যুব সমাজ ধংসের দ্বারপ্রান্তে,এ থেকে আমাদের পরিত্রান পেতে হলে সকলকে একযোগে মাদকের বিরুদ্ধ কাজ করতে হবে।

মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন,মহিপুর থানা বিএনপি’র নেতৃবৃন্দ মাদককে কখনো প্রশ্রয় দিবেনা।মাদকের বিরুদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একযোগে কাজ করবো।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিপুর ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসাইন সিপাহী বলেন, পূর্বের তুলনায় পুলিশের ইতিবাচক পরিবর্তন হলেও এখনো কিছু অসৎ কর্মকর্তা ঘুষ বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এছাড়া অন্যান্য অতিথিরা সমাজে মাদক বিস্তর, পতিতাবৃত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

বিশেষ ব্যক্তিদের মধ্যে আরো বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আ:আজিজ মুসুল্লী,সাধারন সম্পাদক মো:মতিউর রহমান হাওলাদার,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ অনেকে এবং বিশেষ ব্যক্তিদের মধ্যে আরো উপস্হিত ছিলেন,লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দীন মুসুল্লী সুলতান,বিশিষ্ট ব্যবসায়ী গাজী মো: মজনু, মহিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো:মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখিলী জেলার  পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ বলেন, জনগণের সেবায় পুলিশ সেবাদিতে সবসময় বদ্ধপরিকর। পুলিশিসেবা জনগনের দোঁড়গোড়ায় পৌঁছাতে আমরা সর্বদা সচেষ্ট।আপনাদের যে কোনো সমস্যায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন। যদি থানার পক্ষ থেকে অবহেলার শিকার হন, তবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমেই অপরাধ দমন সহজ হবে।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানার ওসি(তদন্ত) অনিমেষ হালদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD