• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

স্মার্ট মোবাইল ফোন হাতে নিয়ে স্কুল কলেজে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেবেন না-বানিয়াগাঁতী এস এন স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভায় নুরুল ইসলাম গোলাম

Muntu Rahman / ১০৭ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বানিয়াগাঁতী সীতানাথ একাডেমী (স্কুল এন্ড কলেজ)-এ আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকমন্ডলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার জনাব মোঃ ইমান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. গোলাম রেজা।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,  বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম গোলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখায় সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ইমদাদুল হক শ্রী মানিক সরকার সহ অন্যান্য শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

সভায় অতিথিবৃন্দ বলেন, এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যের জন্য বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বাড়ির কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করা, মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখা এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতির উপর গুরুত্ব দিতে হবে।

অতিথিরা আরও বলেন, শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা গেলে ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হবে। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।

অনুষ্ঠান শেষে অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল মাষ্টার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD