• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

হিজলায় হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের গণসংযোগ ও মতবিনিময়

Montu Rahman / ২৪৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের হিজলা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ, পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ:
দিনের শুরুতে তিনি হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন

“সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বদা প্রস্তুত। প্রতিটি প্রার্থী সমান সুযোগ পাবেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি থাকবে।”

জনগণের ভালোবাসায় অনুপ্রাণিত প্রার্থী
মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন—
“হিজলার সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া আমার জন্য বিশাল অনুপ্রেরণা। জনগণের অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।”

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
তিনি প্রথমে হিজলা বি.সি.ডি স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তুলতে মানসম্মত শিক্ষা ও নৈতিকতার বিকল্প নেই। ইসলামী আন্দোলন শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।”

পরে তিনি হিজলা সরকারি ডিগ্রি কলেজে যান এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন—
“একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন সর্বদা প্রস্তুত।”

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা
মুফতী আবুল খায়ের হিজলা থানায় গিয়ে অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন—
“শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
জবাবে ওসি আমিনুল ইসলাম বলেন—
“নির্বাচন ঘিরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

মাদ্রাসা শিক্ষার উন্নয়ন প্রতিশ্রুতি:
তিনি আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন—
“মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী আন্দোলন সবসময় কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত সুযোগ নিশ্চিত করা হবে।”

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি
দিনের শেষভাগে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা করেন। আলোচনার পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এই দিনব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ এবং সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD