• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ৩ নং ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদে পরিদর্শন

Muntu Rahman / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জ জেলায় বেলকুচিতে বৃহস্পতিবার ১৪ই আগস্ট অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান (সার্বিক) বেলকুচি উপজেলার ৩ নং ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদে পরিদর্শন করেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভাংগাবাড়ী ইউনিয়নের প্রশাসনিক, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিগন ।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ, সেবা প্রদান প্রক্রিয়া ভূমি সেবার মান স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি)(অ.দা.) আফরিন জাহান, মোঃ ঈমান আলী প্রশাসক ভাংবাড়ী ইউনিয়ন পরিষদ, আবু শাহিন মোল্লা প্রশাসনিক কর্মকর্তা ভাংবাড়ী ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুল কাদের তালুকদার প্যানেল চেয়ারম্যান, মোঃ আবু ইলিয়াছ প্যানেল চেয়ারম্যান, মোঃ নুরুল ইসলাম তুহিন  ইউপি সদস্য, শাহ আলম মন্ডল ইউপি সদস্য, মোঃ নূরনবী ইউপি সদস্য, আবু সাইদ ইউপি সদস্য, আব্দুল বাতেন ইউপি সদস্য, বাবলু প্রামানিক ইউপি সদস্য, মোঃ রাজ্জাক ইউপি সদস্য, মোছাঃ এলিনা খাতুন ইউপি সদস্য, মোছাঃ জেসমিন বেগম ইউপি সদস্য, নাসরিন হোসেন আকন্দ ইউপি সদস্য সহ স্থানীয় গ্রাম পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের এ সফর বেলকুচির উন্নয়ন কার্যক্রম, জনসেবা সম্প্রসারণ এবং প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD