• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে —- এবিএম মোশারফ হোসেন

Montu Rahman / ৮৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

বুধবার (১৩ আগষ্ট) পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপি’র আয়োজনে পর্যটন কেন্দ্র কুয়াকাটার হলিডে হোমস মাঠে বিকেলে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও এর আশেপাশ থেকে হাজার হাজার বিএনপির সমর্থক, নারী -পুরুষ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, গুটিকয়েক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। অর্থাৎ যেখানে দলের কোনো প্রার্থী থাকবে না, দলের প্রতীক কে জনগণ ভোট দিবে। সকল দলের মোট ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। যে সকল দলের প্রার্থীরা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারবেননা কেবলমাত্র তারাই পিআর পদ্ধতি চাচ্ছে। হাতপাখা মার্কার দল আজ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীও নির্বাচিত হতে পারে নাই।বাংলাদেশের পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়। প্রচলিত পদ্ধতিতে সরাসরি দলীয় প্রার্থী কে জনগণ ভোট প্রদান করে কারণ, প্রত্যেক এমপির কাছে জনগণ যেতে পারে এবং তাদের দাবি দাওয়া উপস্থাপন করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ (রাস্তা, কালভার্ট, স্কুল কলেজ, চাকুরী, অনুদান ইত্যাদি) আদায় করতে পারে।ঐ সকল দলগুলো ভোটে জয়ী হতে পারবেনা বিধায় তারা পিআর বলে আগামী নির্বাচন ভন্ডুল করতে চায়। কিন্তু বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ্ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকার এই কুয়াকাটায় কোনো উন্নয়ন করেনি। পটুয়াখালী হতে কুয়াকাটা মহাসড়ক বিএনপির সময় হয়েছে। সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুয়াকাটায় রাখাইন সম্প্রদায় কে আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন। পর্যটন কেন্দ্র, হোটেল মোটেল বিএনপির সময় হয়েছে। শেখ হাসিনা শুধু একটি কাজ করেছে সেটা কুয়াকাটা কে পৌরসভা করেছ এ ছাড়া তাদের আমলে আর কোনো উন্নয়ন হয়নি। তবে আওয়ামীলীগের লোকেরা এই কুয়াকাটার মানুষের জমি দখল করে সাধারণ মানুষ কে নিঃস্ব করেছে।

আওয়ামীলীগের সমালোচনা করে তিনি আরো বলেন, বিগত পনের বছর আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে করেছে। বিনা ভোটে নির্বাচিত হয়েছে। সর্বশেষ নিজেরা আর মামুরা নির্বাচন করেছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বেছে নিবে এবং ইনশাআল্লাহ্ বিএনপি সরকার গঠন করবে।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আঃ আজিজ মুসুল্লী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী ,মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান,কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দীন বাবুল ভূঁইয়া, কুয়াকাটা পৌর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এমএ মান্নান চৌধুরী, হাবিবুর রহমান হাওলাদার, শাহজাহান আকন, কুয়াকাটা পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, কুয়াকাটা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল প্রমুখ।

জনসভাটি  সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
এছাড়াও কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দ, কুয়াকাটা পৌর বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD