• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

নোয়াখালীতে প্রভাব খাঁটিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Muntu Rahman / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বিহিরগাঁও গ্রামে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক দাবি করা ভুক্তভোগী পরিবার।

আজ সকালে আমিশাপাড়ার নিজ বাড়ীর উঠোনে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিহিরগাও গ্রামের ভূঞা বাড়ীর মৃত নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ও সিরাজুল ইসলামের পরিবারের সাথে দীর্ঘ ২০ বছর থেকে পাশের ভদ্রগাঁও গ্রামের ভূঞা বাড়ীর মৃত অজি উল্যাহর ছেলে সাইফুল ইসলাম শিপনের সাথে আমিশাপাড়া বাজারে ১০ শতাংশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল, এ বিষয়ে আদালতে মামলাও চলমান। কিন্তু হটাৎ করেই শিপন সেই জমির উপর দোকানঘর নির্মাণ করছেন।

ভুক্তভোগী নুরুল ইসলামের স্ত্রী পেয়ারা বেগম বলেন, আমিশাপাড়া বাজারের সম্পত্তিটা আমার স্বামী ও বাসুরদের অনেক কষ্টের টাকায় কেনা, কিন্তু শিপন জোর করে সেই জায়গাটা দখল করে দোকানঘর নির্মাণ করেছে, আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে চাই এবং প্রশাসনের কাছে এর বিচার চাই।

এই বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম শিপন তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, জায়গাটা আমাদের দখলীয়,তারা ভুলবশত ক্ষতিয়ান করেছে, এখন আমরা সংশোধনী দিয়েছি, মামলাটা আদালতে চলমান আছে। জায়গাটা আমাদের তাই আমরা দোকানঘর নির্মান করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD