• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

গোবিন্দগঞ্জে মাদক ও অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাহাদুর গ্রেফতার

Muntu Rahman / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও জাল নোটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানটি চলে পুরো রাতজুড়ে। অভিযানে আটক হন ওই এলাকার আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৪২)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযানের সময় বাহাদুর সরকারের কাছ থেকে ১৮০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট, ৬টি দেশীয় তৈরি অস্ত্র, ২টি মোবাইল ফোন এবং একটি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ অন্যান্য আলামত জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃত বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যৌথ বাহিনীর এ সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মাদক ও অপরাধ নির্মূলে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD