• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম

Muntu Rahman / ২৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এক বিশাল র‌্যালি ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে কেন্দ্র করে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে যোগ দেন, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
জনসভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। এছাড়াও বক্তব্য দেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে উন্নত চিকিৎসা ও মানসম্মত শিক্ষা পায়, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কঠোরভাবে কাজ করার অঙ্গীকার করেন। নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
জনসভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD