• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ মেঘনা শিল্প নগরী এলাকায় প্লাস্টিক দ্রব্য ও ভাঙ্গগাড়ি মালামালে ভয়াবহ আগুন মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে রিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিম এ-র সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচিউপজেলা শাখার ফুলেল শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১ ওসি আমিনুল ইসলামের নির্দেশে সফল মাদকবিরোধী অভিযান

সোনারগাঁ মেঘনা শিল্প নগরী এলাকায় প্লাস্টিক দ্রব্য ও ভাঙ্গগাড়ি মালামালে ভয়াবহ আগুন

Muntu Rahman / ৩৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। রোববার (২২ ফেব্রুয়ারী /২৬) খ্রী. বিকাল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় মেঘনা ঘাট পাওয়ার প্লান্ট গঙ্গা নগর এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সমস্ত ঘটনা দৈনিক পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সর্ব প্রথম ক্যামেরা বন্ধী করে এবং লাইফ করে ও দমকল বাহিনীকে বিভিন্ন লোকজনের মাধ্যমে খবর দিতে সহায়তা করে। পিরোজপুরের ইসলাম পুর গ্রামে এমন আগুনে ঘটনা ঘটে ইতিমধ্যে গত চারদিন পূর্বে ১৮ টি বস ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যাপক ক্ষতি গ্রস্ত হয় বলে জানা যায় অগ্নি কান্ডের সমাপ্তি হয় আজকের ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি সঠিকভাবে। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পরে দমকলকর্মীরা সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছায়। অতি দুঃখের বিষয় এতো বড়ো বড়ো বহু শিল্প কারখানা গড়ে উঠেছে তবুও নেই অগ্নি নিবারক কোন প্রকার ব্যবস্থা । মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির ও টাইগার সিমেন্টের পশ্চিম পাশে এবং মেঘনা বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশের মধ্যে স্থানের খালি জায়গায় প্লাস্টিক জাতীয় বিভিন্ন প্রকার মালামালে দীর্ঘ স্তুপ ছিল বলে জানা যায়। কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি প্রত্যক্ষ ব্যক্তিরা এসময় আগুন লাগার সংবাদ পেয়ে শত শত নারী পুরুষ শিশু বৃদ্ধ রাস্তায় নেমে আসে। আগুন লাগার স্থানে পানির কোন প্রকার ব্যবস্থা না থাকায় কোন প্রকার যন্ত্রণার ব্যবস্থা নিতে পারেনি সাধারণ জনগণ। আগুন লাগার পাশেই ছিল তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুইটি বৃহৎ সাবস্টেশন এবং বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহের প্রধান স্থল। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল লোকজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা ও মেঘনা নিউটাউনের পশ্চিম পাশে অগ্নিকান্ড।কি কারণে বা কে বা কাহার আগুন লাগিয়েছে এবং কিভাবে আগুনের সূত্র পাত জানা যায়নি। নারায়ণগঞ্জ – ৩ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের একই এলাকায় পর পর দুইটি আগুন লাগার ঘটনা ঘটে তা-ও আবার নব নির্বাচিত সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানের নিজ এলাকায় ভয়াবহ আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার ইসলাম পুর গ্রামে আগুন লাগে শুক্রবার তা পরিদর্শন করেন সাংসদ তার রেশ না কাঁটতেই একি এলাকায় ভয়াবহ আগুন লেগেছে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD