সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দ মূল আসামি ইমন ও তার স্ত্রী ঝর্ণা ধরা ছোঁয়ার বাহিরে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের প্রেমার বাজার নিকটতম জাঙ্গিয়া গ্রামে ব্যক্তিগত গাড়িতে ৩২ কেজি গাঁজা উদ্ধার। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে সঙ্গীও ফোর্সদের নিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। এসআই (নিরস্ত্র)/শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত শুক্রবার ( ০৩/০৪/২০২৬) খ্রিঃ বিকালে সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নস্থ জাঙ্গাল সাকিনস্থ জনৈক আঃ করিম এর বাড়ির গ্যারেজ হতে ১টি প্রাইভেটকার সহ ঢাকা মেট্রো গ ৩২-৯২৬৫ সাদা রংগের ১ টি প্রাইভেট কারে ৩২ (বত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করেন প্রাইভেট কারটি সোনারগাঁও থানা পুলিশ অধিনে রয়েছে । প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত মাদকদ্রব্যের মালিক হিসেবে পলাতক ১। ইমন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোসাঃ ঝর্না বেগম (২৫), স্বামী- ইমন শেখ, সাং-জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জদ্বয়ের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদ্বয়দের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ। এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বামী স্ত্রী দু’জনে মিলে মাদক দ্রব্য পাচার বহন কারবার করে আঙ্গুল ফুলে বনে গেছে কলা গাছ। লুকোচক্ষু আড়ালে ইমন ও ঝর্ণা মাদকের ভয়াল আখড়ায় পরিনত করেছে এলাকায় তবে তারা পুলিশের অভিযানে ইমনের স্ত্রী গাড়ির চাবি দিয়ে পালিয়ে যায় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। গ্যারেজের মালিক আঃ করিম নির্দোষ বলেও জানা গেছে। সোনারগাঁ থানা পুলিশ আসামি গ্রেফতার করতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
Devoloped By WOOHOSTBD