• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ। বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ

সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

Muntu Rahman / ৫৬ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানির প্রবাহ সচল রাখতে নিজের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল) তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সরজমিন পরিদর্শন ও কাজের অগ্রগতি তদারকি করেন।

শনিবার সকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এস এম আহাসান হাবীব ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো:রকিবুল ইসলাম সার্ভেয়ার সংশ্লিষ্ট কারিগরি টিমকে সাথে নিয়ে সেচ সংকটে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন।পরিদর্শনে তিনি যে খালগুলো খননের নির্দেশ দিয়েছিলেন, সেগুলোর বর্তমান অবস্থা এবং খনন কাজের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতেই আজকের এই বিশেষ সফর।

পরিদর্শনকালে এমপি বুলবুল খনন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, “কৃষকদের পানির কষ্ট লাঘবে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। বর্ষার আগেই যেন খালগুলো পানি ধারণের উপযোগী হয় এবং কৃষকরা যেন সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি সার্ভেয়ারদের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ ও গভীরতা সঠিকভাবে যাচাই করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংসদ সদস্যকে এম পি নরুল ইসলাম বুলবুলকে আশ্বস্ত করে বলেন নির্দেশনা অনুযায়ী সেচ প্রকল্প ও খাল খননের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল কাজে লাগিয়ে খনন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংসদ সদস্যের এই ধারাবাহিক তদারকিতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সাধারণত মৌখিক আশ্বাসের পর এমপি নিজে প্রকৌশলীদের নিয়ে মাঠে আসায় তারা আশাবাদী যে এবার দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে। ​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD