• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী মিটিং সম্পন্ন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল কটিয়াদীতে সাড়ে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Muntu Rahman / ৪৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টায় অত্র শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মোঃ তাজিমুল হক।
এসময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মোঃ আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম, মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মোঃ গোলাম কিবরিয়া (টনিক), সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সিনিয়র অফিসার মোঃ আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মোঃ বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ তাজিমুল হক বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে।
দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD