• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ মেঘনা শিল্প নগরী এলাকায় প্লাস্টিক দ্রব্য ও ভাঙ্গগাড়ি মালামালে ভয়াবহ আগুন মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে রিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিম এ-র সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচিউপজেলা শাখার ফুলেল শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১ ওসি আমিনুল ইসলামের নির্দেশে সফল মাদকবিরোধী অভিযান

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অধ্যাপক এ এস এম মতিউর রহমান

Muntu Rahman / ১০০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির ও জামাত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যাপক এ এস এম মতিউর রহমান।

বুধবার ৩ ডিসেম্বর সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যাপক এ এস এম মতিউর রহমান নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও জনগণের কল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ইউএনও মোঃ মাহফুজুর রহমান এ সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শৈলকুপার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনবান্ধব একটি প্রশাসন গড়ে তোলা সম্ভব।”

সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন ও জনসেবার গতিশীলতা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD