র্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর ০১-টা ৩০ ঘটিকায় র্যাব-৫ সিপিএসসি ও মোহনপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
অভিযান : র্যাব-০৫ সিপিএসসি রাজশাহীর একটি চৌকস অভিযানিক দল হত্যাকান্ডের পরপরই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মোহনপুর থানাধীন বেলগাছি পাঠক ক্লাব এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইং-১০/০৪/২৬ তরিখ দুপুর ১৩:৩০ ঘটিকায় র্যাব-৫ ও মোহনপুর থানা পুলিশের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যাকান্ডে মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঘাতক প্রধান/১-নং আসামী মোঃ মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরনে প্রকাশ : অত্র মামলার ভিকটিম একজন ভ্যান চালক। সে প্রতিদিনের ন্যায় ইং ১০/০৪/২৬ তারিখ ভোর বেলা ভ্যান নিয়ে বাহির হয়। ঘটনা তারিখ সকাল ০৮:০০ ঘটিকা সময় গ্রেফতাকৃত আসামী মোঃ মজিবর ও তার সহয়োগিকে নিয়ে তানোর কালিগঞ্জ হাট থেকে মোহনপুর বেলগাছি গ্রামে আসে। ভ্যান থেকে আসামীদের নামতে বলায় আসামীদের সহিত ভিকটিম আলমগীরের তর্ক বির্তক হয়।
এরপর তর্ক বির্তকের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা ভিকটিম আলমগীরকে নির্মমভাবে ইট ও বাশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক রাজশাহী মোহনপুর থানার সহযোগিতায় মোহনপুর থানাধীন বেলগাছি পাঠক ক্লাব এলাকায় অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান/১-নং আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১১-এপ্রিল ২০২৬ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
Devoloped By WOOHOSTBD