• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী মিটিং সম্পন্ন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল কটিয়াদীতে সাড়ে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জরুরী মিটিং সম্পন্ন

Muntu Rahman / ৯ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের জয়জয়কার দেখে কতিপয় কুচক্রী মহল এবং ফেক আইডি ক্লাবকে নষ্ট করতে মরিয়া। তারই প্রেক্ষিতে আজ বাদ মাগরিব ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবর প্রধান উপদেষ্টা এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা এবিসি ন্যাশনাল নিউজ এর পরিচালক এডভোকেট মনির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতি বিদ সুলতান হোসেন।

প্রধান অতিথি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম প্রাণবন্ত আলোচনা করেন। তার দিকনির্দেশনা এবং সার্বিক সহায়তা ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে দুর্বার গতিতে। অসহায় নিপীড়িত মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে পাশে থাকার আহবান জানান।
বিশেষ অতিথি এডভোকেট মনির উদ্দিন ক্লাবের নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা এবং সমাধানের উপায় নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি সুলতান আলী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের সাংবাদিকদের সাথে থাকার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ক্লাবের সৃষ্টি থেকে বর্তমান অবধি সার্বিক চিত্র তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র ক্লাবের সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, আহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব পারভেজ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ডাঃ সাধনা রাণী, জাহাঙ্গীর খান, তুষার মারুফ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক পিয়ারুল ইসলাম, সুবর্ণা প্রমূখ।

উক্ত মিটিং এর আলোচ্য সূচী ছিল-

১. ক্লাবের সার্বিক বিষয় প্রসঙ্গে।
২. ক্লাবের উন্নয়ন প্রসঙ্গে।
৩. সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রসঙ্গে
৪. পিকনিক প্রসঙ্গে
৫. বিবিধ
ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে ক্লাবকে সুস্থ ধারার সাংবাদিকতায় বদ্ধপরিকর। ক্লাবের স্বার্থ রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব শুধু সাংবাদিকদের প্লাটফর্ম নয়। এটা অসহায় নিপীড়িত মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD