• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আইনমন্ত্রীর আগমন ও পহেলা বৈশাখ ঘিরে: শৈলকুপা দোকান মালিক সমিতির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রাগপুরের ৪ নং ওয়ার্ডে তরূণ সমাজসেবক আসাদুল হক নীল এমপি অধ্যাপক মুজিবুর রহমান ব্রীজ ও সড়ক উদ্বোধন করেন মহিপুুরে বিশেষ ব্যবস্থায় ন্যায্যমূল্যে জেলেদের মাঝে প্রশাসনের জ্বালানি তেল সরবারহ। কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রাগপুরের ৪ নং ওয়ার্ডে তরূণ সমাজসেবক আসাদুল হক

Muntu Rahman / ৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রাগপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক মো. আসাদুল হক। পাকুড়িয়া ও জামালপুর গ্রামের সাধারণ মানুষের কাছে তিনি ইতোমধ্যেই একজন সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতৃত্ব হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
আগামী পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে তিনি ৪ নম্বর ওয়ার্ডসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতির বার্তা বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মো. আসাদুল হক দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। স্বৈরাচারবিরোধী সময়কাল থেকেই তিনি এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
স্থানীয়দের মতে, তিনি শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন; বরং গরিব ও মেহনতী মানুষের প্রকৃত বন্ধু। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই একজন মানবিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
৪ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া ও জামালপুর গ্রামের যুবসমাজ তার প্রতি বিশেষ সমর্থন জানাচ্ছে। স্থানীয়দের মূল্যায়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছেন। আগামী নির্বাচনে তাকে মেম্বার হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন এলাকার অধিকাংশ মানুষ।
এলাকাবাসীর প্রত্যাশা, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী একটি আধুনিক ও ডিজিটাল সমাজ গঠনে মো. আসাদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের বিশ্বাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রভাবমুক্ত নতুন নেতৃত্ব গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD