কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র নগদ অর্থ সহ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মোঃ রুমজান আলীর পরিবার।
জানা যায়, গত ২ মার্চ রোজ সোমবার আনুমানিক রাত ৮ঘটিকার সময়, মোঃ রুমজান আলীর বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসত ঘর ও গোয়ালঘর সহ আশপাশের অংশে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে গরুসহ গোয়ালঘরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং পরিবারের প্রায় ৫ লক্ষাধিক পরিমাণ আর্থিক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এই অগ্নিকাণ্ডে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। তাদের আয়ের প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD