• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল কটিয়াদীতে সাড়ে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

দৌলতপুরের  বাতাস লাশের গন্ধে লাল হয়ে গেছে।

Muntu Rahman / ৪৯৮ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

দৌলতপুরের  বাতাস লাশের গন্ধে লাল হয়ে গেছে।

দৌলতপুর প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বাটুলের উপস্থিতি টের পেয়ে হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
দৌলতপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। যে কারণে অতিরিক্ত রক্ষক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।
বাগোয়ান গ্রামের বাসিন্দা মাসুদ জানান, স্থানীয় নেতৃত্ব নিয়েই মূলত তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ইউপি নির্বাচনে সদস্য (মেম্বর) পদে বেল্টু ও ঘাতক মোস্তাকের ভাই হাসিব মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছে।
দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ বলেন, নিহত বেল্টুর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সে একজন আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিলেন।**
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বেল্টুর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়েই তিনিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে এ উপজেলায় ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটলো। এ ধরনের হত্যাকান্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে।
২১/০৬/২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD