• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা যশোরে ২৬ ফসলের ১২৯ জাত উচ্চ ফলনশীল সবজি ‘ক্রপ-শো’ জাতীয় ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদানের প্রতিবাদে চট্টগ্রামে স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ — নূরুল ইসলাম বুলবুল কোনো অনিয়ম সহ্য করবো না,তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে দৌলতপুরে তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোনারগাঁ মেঘনা শিল্প নগরী এলাকায় প্লাস্টিক দ্রব্য ও ভাঙ্গগাড়ি মালামালে ভয়াবহ আগুন মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা

Muntu Rahman / ৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান প্রমুখ। আরোও উপস্থিত সদর উপজেলা পরিষদের স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, উপজেলা সমাজসেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাননীয় সংসদ সদস্য বলেন, উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকাণ্ড সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই জনসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের কল্যাণে প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD