কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর মাঝে চরের কোলদিয়াড় মৌজার দামুশে বিষ দিয়ে মাছ চাষির ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
গতকাল ( ৬ এপ্রিল) এই ঘটনাটি ঘটেছে
মাছ চাষি জালাল হোসেন, হামিদুল কবিরাজ বলেন , আজ কয়দিন যাবত ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের মৃত ওমর সরদারের ছেলে বাবুল সরদার কে সন্দেহজনক ভাবে বেশ কিছু যাবত ঘোরাঘুরি করতে দেখি আমার দামুশের পাশে । এবং ৬ তারিখ রাতে বাবুল ও তিনচারজন ঘোরাঘুরি করছিল তাদের হাতে সাদা একটি বোতল ছিলো । সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের দামুশের সকল মাছ মরে ভাসছে। দামুশটিতে মাছ চাষ করতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকা খরচ হয়েছে এবং এখন মাছ ধরার সময়। যে পরিমানে মাছ হয়েছে তাতে প্রায় ৬০ লক্ষ টাকার মাছ হতো। আমরা এই ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই।
এদিকে ঘটনাটি অস্বীকার করেছেন বাবুল সরদার, তিনি বলেন তাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা থাকলেও আমি এই ঘটনার সাথে জড়িত না।
বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD