• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত সংরক্ষিত নারী আসনে  রংপুরের  আরজানা বেগমকে  এমপি হিসেবে দেখতে চান স্থানীয়রা চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা চলছে রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ভেড়ামারায় নির্বাচন পরবর্তী সহিংসতা ঘিরে মানববন্ধন সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা রাজশাহী মোটর মালিকদের মরনোত্তর সহায়তা ৫ লাখ টাকা রাজশাহীতে গুলি করে হত্যা ১ জন

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

Muntu Rahman / ৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত হয়েছে ।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ওই পিঠা উৎসব পালিত হয়েছে।
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন এর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপস্থিত ছিলেন, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সহ শিক্ষক -শিক্ষিকামন্ডলী সহ অবিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
কলেজ ক্যম্পাসটি উৎসবে স্টলে স্টলে শোভা পাচ্ছিল বাঙালির ঐতিহ্যের নানা রকম পিঠার বাহার। এর মধ্যে উল্লেখযোগ্য – ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা,নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধকুলি, আনারকলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা, মাংস পিঠা ইত্যাদি।
এছাড়া শিক্ষার্থীদের আনন্দের জন্য নাগরদোলা ও সাম্পানের ব্যবস্থা রয়েছে ।পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাজসজ্জা, নাচ, গান, কবিতা আবৃতি ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ক্যাম্পাস উৎসবমুখর ঁ গ্রাম বাংলার এ এক অন্যরকম ঐতিহ্য।
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বলেন, পিঠা উৎসব বাঙালি জাতির ও সংস্কৃতির শেকড়ের মাথে মিশে আছে। পিঠা উৎসব শুধু খাবারের জন্য নয়, এটি বাঙালি জাতির সংস্কৃতির ধারক বাহক। পিঠা উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি জীবনকেও প্রাণবন্ত করে গড়ে তুলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD