• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতি মামলার পলাতক আসামিকে ধরতে সফল পুলিশ অনার্স চতুর্থ বর্ষের ফরমফিলাম ফি কমানোর দাবি জানিয়েছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা ​ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় সাইফুল ইসলামের বিরুদ্ধে নারীর হেনস্তার অপ্রচার এতিমদের সাথে ইফতার করলেন অধ্যাপক মজিবুর রহমান ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ। কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অনুসন্ধানী ও ইস্যু ভিত্তিক প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত । শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ধুনট পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার পক্ষে নবনির্বাচিত এমপি জিএম সিরাজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ

অনার্স চতুর্থ বর্ষের ফরমফিলাম ফি কমানোর দাবি জানিয়েছে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা

Muntu Rahman / ১০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ খাত্তাব হোসেন ক্যাম্পাস প্রতিনিধি:

বিগত বছরের তুলনায় চলতি ২০-২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফরমফিলাপের ফি বৃদ্ধি করায় শিক্ষার্থীদের মাঝে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। হঠাৎ করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, যাতায়াত খরচ ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় তারা অর্থনৈতিক সংকটে রয়েছেন। এর মধ্যে ফরমফিলাপ ফি বৃদ্ধি তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থীরা বলেন, অনার্স শেষ বর্ষের পরীক্ষার আগে এমন ফি বৃদ্ধি অযৌক্তিক। তারা দাবি করেন, শিক্ষা যেন বাণিজ্যিক খাতে পরিণত না হয় এবং শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে ফি নির্ধারণ করা উচিত।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক ও পরীক্ষাসংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণেই ফি সমন্বয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD