• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩ বাংলাদেশি বিজিবির হাতে আটক দেশকে ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ময়দান,শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল কটিয়াদীতে সাড়ে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

টিকেট বিক্রি নিয়ে দুই কাউন্টারের মারামারি

Muntu Rahman / ১৮০ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে টিকেট বিক্রি নিয়ে দুই কাউন্টারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৮জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় এমন ঘটনা ঘটে।
মারামারির ঘটনায় ফাহিম ও জাহাঙ্গীর নামের দুই যুবককে ধরে এনেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম স্টার লাইন পরিবহনের ঝুমুর কাউন্টারের ম্যানেজার ও জাহাঙ্গীর ঢাকা এক্সপ্রেসের ঝুমুর কাউন্টারের ম্যানেজার। শনিবার দুপুরে এক যাত্রীর কাছে টিকেট বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। পরে জাহাঙ্গীরের ভাইয়েরা আসলে মারামারিতে রুপ নেয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম ও জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসেন।
লক্ষ্মীপুর সদর থানার এএসআই আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD